
ঈদের ছুটিতে খালি বাসার মূল্যবান জিনিসপত্র থানায় রেখে যাওয়ার আহ্বানের পর এবার বিয়েবাড়ির গয়না বহনেও নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই নতুন সেবার কথা জানান।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, ‘ঈদের সময় আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম মূল্যবান গয়না ও জিনিসপত্র থানায় বা ব্যাংকের ভল্টে রাখতে পারেন। বিশেষ করে টাকা বা মূল্যবান গয়না পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেব।’
তিনি আরও বলেন, ‘ঈদের পরে বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে। কেউ যদি মনে করেন হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গয়না নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রয়োজন, তবে নিকটস্থ থানায় বললে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব।’
ঈদের সার্বিক নিরাপত্তা বিষয়ে মো. শফিকুল ইসলাম জানান, পুলিশের একটি অংশ ছুটিতে থাকলেও নিরাপত্তার জন্য পর্যাপ্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে। ডিএমপি কমিশনার ঈদের তিন দিন আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন এবং ডিবির পক্ষ থেকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। তিনি বলেন, ‘আমরা প্রতিটি পয়েন্ট পরিদর্শন করে দেখেছি আমাদের ফোর্স মোতায়েন আছে কি না। ঈদে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি, বাকি দিনগুলোও আমরা ভালোভাবে পার করতে পারব।’
উল্লেখ্য, ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ঢাকায় আত্মীয়স্বজন না থাকলে প্রয়োজনে এসব মূল্যবান সামগ্রী থানায় রাখা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরজু রহমানকে গ্রেপ্তার করা হয়। এসআরবি আগে র্যাব নামে পরিচিত ছিল।
২ মিনিট আগে
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন এই আবেদন করেন...
৩ মিনিট আগে
রাজিব দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাজিব তাদের বাড়িতে যান এবং তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন রাজিব। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি
২০ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে হটানো যাবে না। চরাঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে প্রাণিসম্পদ খাতের ওপর গুরুত্ব দেন তিনি।
৩০ মিনিট আগে