রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রিবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মারা যান নোমান (২১)। আর পাভেলকে পথচারীরা আল-রাজি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠায়। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনশ্রী ইন্টেলিজেন্সি স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন দুজন৷ এ সময় একটি অটোরিকশা চাপা দিলে মোটরসাইকেলটি যাত্রীবাহী মিয়ামী এয়ারকন বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান নামের ওই যুবক মারা যান। আর পাভেলকে পথচারীরা উদ্ধার করে আল–রাজি হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে মৃত পাভেলের মামা তৈয়বুর রহমান জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মজিনা নদীর পাড় এলাকায়। পাভেলের বাবার নাম মো. মামুন মিয়া। পাভেল আগে পড়াশোনা করলেও বর্তমানে বেকার ছিলেন। সকালে তাঁর বন্ধু নোমানের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। দুপুরে মামা তৈয়বুর রহমান জানতে পারেন তাঁরা দুজন দুর্ঘটনার শিকার হয়েছেন।
এদিকে মৃত নোমানের মামা আব্দুল হামিদ জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবাসপুর গ্রামে। নোমানের বাবার নাম নুর ইসলাম। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজে প্রথম বর্ষে পড়তেন। সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনা শিকার হন।

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৫ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে