রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ব্যবসায়ীদের যৌথ হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবকাশ ভবনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমান আশিক বলেন, ‘ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর যেভাবে পুলিশ ও ব্যবসায়ীরা যৌথভাবে হামলা করেছে, তা ন্যক্কারজনক। একটি স্বাধীন দেশে শিক্ষার্থীদের ওপর এমন নগ্ন হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা সব সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশে আছি।’
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। গত রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে চলে আজ মঙ্গলবার পুরো দিন। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী ও সংবাদ সংগ্রহের সময় কমপক্ষে ১৫ জন সংবাদকর্মী আহত হন।
আরও পড়ুন:
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ
শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ থেমেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে: এডিসি হারুন
নিউমার্কেটে আবারও সংঘর্ষ শুরু
নিউমার্কেটে সংঘর্ষে ৬ সংবাদকর্মী আহত
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একাত্মতা
নিউমার্কেট এলাকার সংঘর্ষ কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সাবধানতা অবলম্বন’ করতে গিয়ে মাঠে ছিল না পুলিশ
ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিউমার্কেটে সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে চিকিৎসাধীন
ইফতারের পর আলোচনায় বসবেন ব্যবসায়ীরা
বন্ধ ঘোষণার পর অবরুদ্ধ ঢাকা কলেজ অধ্যক্ষ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক
সংঘর্ষে দিনে ক্ষতি শত কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানাল ইডেন কলেজ

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
৩৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
১ ঘণ্টা আগে