নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে সেখানকার অন্তত ২০টি মার্কেটের বেচাকেনা। এর ফলে সৃষ্ট ক্ষতির পরিমাণ দিনে শত কোটি টাকার বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই এলাকায় প্রায় ১০ হাজার দোকান আছে। ঈদের আগের এই সময়টাতে প্রতি দিন দোকানগুলোতে গড়ে কম বেশি ১ লাখ টাকার পণ্য বিক্রি হয়। সে হিসেবে ক্ষতির পরিমাণ দিনে শত কোটি টাকা। আর ফুটপাতের দোকানগুলোকেই হিসাব করলে ক্ষতিটা আরও বেশি।’
এই ব্যবসায়ী নেতা জানান, ফুটপাতে প্রায় তিন চার হাজার দোকান রয়েছে। এগুলোতে দিনে বিক্রির পরিমাণ তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি ৷ তবে তাঁর ধারণা ফুটপাতের একেকটি দোকানে দিনে অন্তত ৪০-৫০ হাজার টাকার পণ্য ব্যবসা হয়।
আমিনুল ইসলাম দাবি করেন, সোমবার রাতে ফুটপাতের অনেক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে ফুটপাতের ব্যবসায়ীদের অনেকেই তাদের সর্বস্ব হারিয়েছেন।
নিউমার্কেট এলাকার একাধিক হকার একই দাবি করেছেন। তাদের দাবি, ফুটপাতে আগুন লাগিয়ে দেওয়ায় ঈদের আগে পুঁজি খাঁটিয়ে কেনা সবকিছুই হারিয়েছেন তারা।
নিউমার্কেট এলাকার ফুটপাতের স্কার্ফ বিক্রেতা নাইমুল হাসান বলেন, ‘আমার সবকিছু শেষ ৷ ঈদের জইন্য যা আনছিলাম কিচ্ছু নাই আর।’
ব্যবসায়ীদের দাবি, সোমবার রাতে নিউমার্কেটের একাধিক দোকানে লুটপাট হয়েছে। চন্দ্রিমায় কয়েকবার আগুন জ্বালানোর চেষ্টা হয় বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, ‘কয়েকবার চন্দ্রিমায় আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ ফুটপাতের দোকানে আগুন দেওয়া হয়েছে। প্রশাসন এগিয়ে এসেছিল বলে রক্ষা। না হলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত।’
এবারের ঈদে ব্যবসা করে গত দুবছরের করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছিলেন ব্যবসায়ীরা। এ জন্য বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের সঞ্চয়সহ ধারদেনা করেও পুঁজি খাঁটিয়ে নতুন পণ্য দোকানে তুলেছেন। সোমবার রাতে শুরু হওয়া সংঘর্ষের ফলে এই এলাকার ঈদের বেচাকেনার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। সংঘর্ষ থেমে যাওয়ার পরেও ক্রেতারা আতঙ্কগ্রস্ত হয়ে ওই এলাকায় আসবেন না বলে আশঙ্কা তাদের।

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
২৭ মিনিট আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
৩৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
১ ঘণ্টা আগে