
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়।
বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে পরিবেশসম্মত টেকসই ও আধুনিক স্থলবন্দর নির্মাণে অ্যাক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেকটিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (অ্যাকসেস)-বাংলাদেশ ফেজ-১ প্রকল্পের (বিএলপিএ কম্পোনেন্ট) আওতায় বুড়িমারীতে নির্মাণ সংক্রান্ত বিষয়াদি তুলে ধরে আলোচনা করে জনসাধারণের মতামত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই প্রকল্পের পরিচালক সিদ্দিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশগতঝুঁকি চিহ্নিত করা ও নেতিবাচক প্রভাব কমাতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।
সভায় স্থানীয় বাসিন্দারা জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে কথা বলার পাশাপাশি স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সীমান্ত এলাকার জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ব্যাপারে শঙ্কা প্রকাশ করে এই প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান।
বক্তারা পরিবেশগত ও জনসম্পৃক্ত বিষয়গুলো বিবেচনা করে নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বের কথা জানান। এতে বুড়িমারী স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক কার্যক্রমের গতি এবং কর্মসংস্থান বাড়ানোয় ইতিবাচক বিষয়গুলো তুলে ধরেন।

সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববি
৩ ঘণ্টা আগে