
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের পুরো বিষয়টা কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র ও নিউমার্কেটে ব্যবসায়ীদের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে মারামারির বিষয়টি সহিংসতায় রূপ নেয়। পুলিশ চরম ধৈর্যের সঙ্গে বিষয়টি মোকাবিলা করে। সহিংস ঘটনায় সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, ঘটনাটিতে পুলিশ সাবধানতা অবলম্বন করছে।
পুলিশ কমিশনার বলেন, ‘টেকনিক্যাল কারণে ছাত্রদের ওপর পুলিশ গুলি চালাচ্ছে না। ছাত্ররা বিভিন্ন ১০ তলা ভবনের ওপরে উঠে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করছে।’
এই সম্পর্কিত পড়ুন:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারিভাবে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। ধান সংগ্রহের তালিকায় উঠেছে দরিদ্র, ভূমিহীন, দিনমজুরের নাম। অভিযোগ রয়েছে, একটি চক্র এসব নামের বিপরীতে গুদামে ধান দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ফলে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক।
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গ্যাস বিষক্রিয়ায় অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভে ইউএনওকে ‘লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় স্কুলছাত্র তাহসিন। পরে উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
৪ ঘণ্টা আগে