রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে খাওয়ার বিল দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, গতকাল আমাদের কয়েকজন জুনিয়র খাবার খেতে গেলে বিল বেশি রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের মারধর করেন ব্যবসায়ীরা। মারধরের কারণ জানতে গেলে ১০-১২ জন ছাত্রকে তাঁরা আটকে রাখেন।
এটা নিয়েই সংঘর্ষ শুরু হয়। পুলিশ এসে আমাদের ওপর গুলি করেছে। আমাদের ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।’
এদিকে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন করা হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানানো হবে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারিভাবে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। ধান সংগ্রহের তালিকায় উঠেছে দরিদ্র, ভূমিহীন, দিনমজুরের নাম। অভিযোগ রয়েছে, একটি চক্র এসব নামের বিপরীতে গুদামে ধান দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ফলে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক।
৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গ্যাস বিষক্রিয়ায় অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভে ইউএনওকে ‘লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় স্কুলছাত্র তাহসিন। পরে উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
৪ ঘণ্টা আগে