Ajker Patrika

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজার প্রতিনিধি
দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে শ্রমিকদের অবস্থান ধর্মঘট। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।

জানা গেছে, আজ সকাল থেকে উপজেলার মিরতিংগা চা-বাগানে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে চা-বাগানের কর্মরত সব শ্রমিক একত্র হওয়ার পর অবস্থান ধর্মঘট শুরু করেন।

কর্মসূচি পালনকালে চা-শ্রমিক নেতারা বলেন, ‘মালিকপক্ষের কোনো টালবাহানা চলবে না। পূজার বোনাস ও বকেয়া মজুরি না নিয়ে আমরা যাব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এ সময় আরও বক্তব্য দেন মিরতিংগা চা-শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাঁতি, আলন্তি উরাং প্রমুখ।

জানতে চাইলে দেউন্ডি টি কোম্পানির মিরতিংগা চা-বাগান ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, ‘প্রতিবছর পূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। তবে কৃষি ব্যাংক থেকে যথাসময়ে ঋণ না পাওয়ায় এবার ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত