
বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণা করার অভিযোগে দায়ের করা আরেক মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশারকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।
বাশারকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম মফিজুর রহমান। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিদেশে উচ্চশিক্ষায় পাঠানোর কথা বলে ১১ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫৭০ টাকা গ্রহণ করেন। কিন্তু তাদের বিদেশ না পাঠিয়ে বাশার এ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা ১ জুন গুলশান থানায় মামলা করেন।
এর আগে, ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। পরদিন তাঁকে ১৫ জুলাই সিআইডির দায়ের করা অর্থবছর মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। করে দশ দিনে রিমান্ড শেষে তাকে ৩০ জুলাই কারাগারে পাঠানো হয়। ওই দিনই প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের ১০ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রোববার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা শপথ গ্রহণের পাশাপাশি প্রতীকীভাবে মাদককে ‘লাল
৬ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
১০ মিনিট আগে
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভের রেজু ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
২০১৪ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান মনির হোসেন। স্ত্রী, তিন সন্তান এবং মা-বাবাসহ সাত সদস্যের সংসার তাঁর। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও চিরতরে হারাতে হয় দুই পা। ফলে বন্ধ হয়ে যায় তাঁর উপার্জনের পথ। হতাশায় ভেঙে পড়লেও সমাজের বিত্তবানদের সহযোগিতায় তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা
১ ঘণ্টা আগে