
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশে নো ফ্লাই জোন এলাকায় গত ১০ বছরে অনুমোদন ছাড়াই কমপক্ষে ৫২৫টি উঁচু ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন ভাঙতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বারবার চিঠি দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। রাজধানীর কুর্মিটোলায় বেবিচক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘ভবন ভাঙার কোনো অনুমতি সিভিল এভিয়েশনের যেহেতু নেই, তাই আমরা এ বিষয়ে বারবার রাজউককে চিঠি দিয়ে জানিয়েছি। এখন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের।’
সংবাদ সম্মেলনে গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের প্রসঙ্গ আসে। বিমানবন্দরের আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের অনুমোদন দেওয়া হয় কি না, তা বেবিচক চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়।
তিনি স্পষ্ট করে বলেন, ‘মাইলস্টোন স্কুলের আশপাশে কোনো অবৈধ উঁচু ভবন নেই। সেখানে ১৫০ ফুট পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে এবং বাস্তবে সর্বোচ্চ ১৩৫ ফুট উঁচু ভবন রয়েছে।’
সংবাদ সম্মেলনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উদ্বোধনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে কাজ পুরোদমে এগোচ্ছে এবং জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনালের অপারেশনবিষয়ক আলোচনা চলছে। উভয়ের মধ্যে সমঝোতা হলে চুক্তি স্বাক্ষর হবে।’
আরও খবর পড়ুন:

ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২ মিনিট আগে
ভোলায় স্বামীর অধিকার ও সন্তানের বাবার পরিচয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কাচিয়া ইউনিয়নের বৈদ্যরপোল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
৮ মিনিট আগে
অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ (সালমান এফ রহমান) ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
১৪ মিনিট আগে
কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
২৯ মিনিট আগে