চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের প্রায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম সুমনের বাড়ি-ঘরে হামলা করেছে প্রতিপক্ষরা। ঘটনার পর অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এলাকায়। এ ঘটনায় সাইফুল ইসলাম সুমন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
উত্তর দশানী গ্রামের খলিলুর রহমান ভুইয়ার ছেলে মো. সাইফুল ইসলাম সুমন বলেন, ‘আমার মামাতো ভাই মনির হোসেনের ড্রেজার মাওয়া থেকে আসছিল। হঠাৎ করে জানতে পারি মেঘনা নদীতে আসলে কারা যেন ‘ইল্লালাহ-২’ নামে ড্রেজারে আগুন ধরিয়ে দিছে। পরে আমরা নদীতে রওয়ানা হলে প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালায় এবং ধাওয়া করে। পরে আমরা বাড়িতে চলে আসলে দশানীর সোহরাব সরকারের ছেলে রাজিব, রাসেল, কুতুব উদ্দিনের ছেলে তাজুল ইসলাম, লালু বেপারীর ছেলে কাউছার, কাদিরের ছেলে সেন্টু ও সামাদ মিজির ছেলে শামীম মিজি সহ বাহাদুরপুরের প্রায় ৮০-১০০ জন লোক এসে আমার বাড়িতে হামলা করে। আমার বিল্ডিংয়ের গ্লাস ভাঙচুর করে ও ঘরের বেড়া কুপিয়ে নষ্ট করে ফেলে। আমি বাধা দিলে আমার হাতে কোপ পড়ে। আমি আমার স্ত্রী লুৎফা বেগম ও শিশু সন্তান আতিকুল ইসলাম আহত হই। দুটি ড্রেজারের ইঞ্জিন পুড়ে গেছে। এ ঘটনায় আমাদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
সাইফুল ইসলাম সুমন আরও বলেন, ‘গত ইউপি নির্বাচনে আমাদের ওয়ার্ড থেকে নৌকা প্রতীক ১২০টি ভোট পেয়েছিল। সোবহার সরকার সুভা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করে জয়ী হন। নির্বাচনের পর থেকে তিনি মনে করেন ভুইয়া বংশের লোকেরা তাঁকে ভোট না দিয়ে নৌকায় ভোট দিয়েছে। তাই তিনি আমাদের সাথে বিভিন্ন সময় শত্রুতা করে আসছে। আজকে সুযোগ পেয়ে আমাদের ড্রেজারে আগুন দেয় এবং বাড়ি ঘরে হামলা করে। আমরা থানায় মামলা করব।’
এদিকে কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার সঙ্গে কথা বলার জন্য তাঁর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তাঁর এক কর্মী শরীফ বলেন, ‘তারা আমাদের ওপর হামলা করেছে। চেয়ারম্যানের ডগ ইয়ার্ডের শ্রমিক নাছিরাকান্দির সজিব, শফিকুল, শাহাদাত, জীবন আহত হয়েছে। এ ছাড়াও স্থানীয় আমজাদসহ চেয়ারম্যানের আরও কয়েকজন কর্মী আহত হয়েছে।’
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনার পর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলছে এই বৃষ্টি এই রোদ। পথঘাটসহ নানা জায়গায় জমে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলেন, এমন পরিবেশই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা বিস্তারের জন্য আদর্শ। এদিকে বর্ষপঞ্জির হিসাবে দিন তিনেক পরই বর্ষাকাল শুরু। এডিস মশার বংশবিস্তারের পরিবেশ আরও অনুকূল হবে তখন।
১২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
২৮ মিনিট আগে
নোয়াখালীর চিহ্নিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৩১ মিনিট আগে
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
১ ঘণ্টা আগে