
পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ ৮ জনকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ তাঁদের গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন হলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক যোগাযোগ ও তথ্য প্রতিবন্ধী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলু ও পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান।
সকাল সাড়ে ৭টার পর তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সকাল ৯টার পরে তাঁদের আদালতের এজলাস কক্ষে তোলা হয়।
বিভিন্ন থানায় দায়ের করা সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। প্রত্যেকের উপস্থিতিতে শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
শাহবাগ থানায় দায়ের করা খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তা সামিউল হক বাদী হয়ে গত ২৩ নভেম্বর থানায় একটি মামলা করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানকে ও পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমানকে বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামের বিএনপির এক কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা বাসচালক ইনসান আলী হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয় জুনাইদ আহমেদ পলক, সাদেক খান ও সলিমুল্লাহ সলুকে। মামলার তথ্য থেকে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে গাড়িচালক ইনছান আলীকে (২৬) গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ২৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন ভিকটিম ইনসানের বাবা। মামলায় বলা হয়েছে, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশ নেন ইনছান। তখন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ আসামিরা মিছিলে গুলি ছোড়েন। এতে ইনছান গুলিবিদ্ধ হন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে রাজনৈতিক এসব নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা আটক হন। পরে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিভিন্ন মেয়াদের রিমান্ডেও নেওয়া হয়। এরপর কারাগারে পাঠানো হয়।

রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
১০ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১৩ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
১ ঘণ্টা আগে