
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তানজিম আহমেদ সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। গতকাল শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে আজ শনিবার তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আজকের পত্রিকা'কে বলেন, ‘আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকাবে? ৫ আগস্টের পর আমি তো বেশ কয়েকবার গেলাম। তখন কিছু বলল না। হঠাৎ করে কেন আটকাবে?’
তিনি বলেন, ‘আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা কী বলে সেটা শুনতে চাই। আমি সত্যি অবাক! সরকার আমার সঙ্গে এটা কেন করল!’
এ ছাড়া সোহেল তাজ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। এমনকি গত জুনেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এবার বাধা দেওয়ায় বিস্মিত ও আশ্চর্য হয়েছেন।
সোহেল তাজ বলেন, বিষয়টি নিয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছেন, আগামীকাল রোববারের মধ্যে পরিষ্কার হবে। এর আগে তিনি কিছু বলতে পারছেন না।
বিডিআর বিদ্রোহের তদন্তের কারণে কমিশনের নির্দেশনায় বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নর জবাবে সোহেল তাজ বলেন, ‘এ বিষয়ে আমি আগামীকাল বলতে পারব।’
বিদেশ যাওয়াতে বাধাকে কীভাবে দেখেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতে আমি বিস্মিত হয়েছি, আশ্চর্য হয়েছি! কারণ আমি বর্তমান সরকারের সময়ে বেশ কয়েকবার বিদেশে গিয়েছি। সর্বশেষ গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম এবং ওই মাসেই ফিরে এসেছিলাম।’
উল্লেখ্য, গত ১৭ জুলাই বড় বোন শারমিন আহমদকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন সোহেল তাজ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই এ সাক্ষাৎ হয়।
আরও খবর পড়ুন:

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
২ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৩ ঘণ্টা আগে