
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আতিথেয়তায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল রিসেপশনে তাঁর সঙ্গে ছিলেন কন্যা দীনা ইউনূসও।
প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অধ্যাপক ইউনূস ও তাঁর মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে এ ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের বাঁ পাশে রয়েছেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডান পাশে মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পাশে রয়েছেন তাঁর মেয়ে দীনা ইউনূস। তিনি শাড়ি পরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন।
এর আগে জানা যায়, রাষ্ট্রনেতাদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রমুখ।
প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
আরও খবর পড়ুন:

গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১ ঘণ্টা আগে
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে