
ঢাকার সাভারের আশুলিয়ায় এক মাদ্রাসাছাত্র প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ ওই ছাত্রের নাম ফয়সাল হোসেন আবির (১২)। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগ্রাম নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত। স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে।
নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম বলেন, ‘গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আমার একমাত্র ছেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু পাইনি।’
আঙ্গুরী বেগম বলেন, ‘থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন থানায় তার ছবি ও পরিচয় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৫ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৬ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে