Ajker Patrika

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সম্পাদক গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সায়মনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১২টায় উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আলমগীর কবিরের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত