
ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাঁর এই আবেদনের শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। মান্নার পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল সোমবার এই বিষয়ে শুনানি হবে।
এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডকে ‘কলব্যাক নোটিশ’ পাঠায়। নোটিশটি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও ব্যবস্থাপনা পরিচালক এ বি এম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয়। মাহমুদুর রহমান মান্না আফাকু কোল্ড স্টোরেজের ৫০ শতাংশের অংশীদার, আর এ বি এম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ২৫ শতাংশ এবং তাঁর স্ত্রী ইসমত আরা লাইজু ২৫ শতাংশ অংশীদার।
নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। পরে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেন মাহমুদুর রহমান মান্না। গত বুধবার হাইকোর্ট মান্নার রিট খারিজ করে দেন।

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম...
১৭ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফরমে ‘মুজিব শতবর্ষ’ লোগো ও আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান ব্যবহারের ঘটনায় কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অধ্যক্ষকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে বিতর্কিত এই ফরম ছাপানো ও বিতরণের
৩৭ মিনিট আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। একনেকে প্রকল্প অনুমোদনের সময় আমাদের টেকনিশিয়ানরা সংশ্লিষ্ট প্রকল্পটি কতটুকু টেকসই হবে...
৩৯ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাজার মসজিদ কম্পাউন্ডের প্রস্রাবখানার ছাউনির টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামে ওই ব্যক্তি বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
৪৩ মিনিট আগে