Ajker Patrika

কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ২৪
কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈরে মাদকসম্রাট হিসেবে পরিচিত মাইদুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার মৌচাক ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক কেজি এক গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পশ্চিমপাড়া এলাকার এছাক মোল্লার ছেলে মাইদুল ইসলাম (৩৬), একই এলাকার মতিউর রহমানের ছেলে নাজমুল হোসেন (৩২), আবুল হোসেনের ছেলে রাজু মিয়া (১৯), আবুল কালামের ছেলে কবির হোসেন (৪৫) ও ইউনুছ আলীর ছেলে ইব্রাহীম মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় পাইকারি দরে মাদক সরবরাহ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইদুল ইসলাম, রাজু মিয়া, নাজমুল হোসেন, কবির হোসেন ও ইব্রাহীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত