
মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. ইদ্রিস আলী নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনায় সাটুরিয়া থানায় অভিযোগ দিয়েছেন পরিবারের সদস্যরা।
অপহৃত মো. ইদ্রিস আলী সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মো. নজর আলীর ছেলে। তিনি ভুট্টা ও ধানের ব্যবসা করেন। এ ছাড়া মাহেন্দ্র গাড়ি দিয়ে বিভিন্ন স্থানে মালামাল আনা-নেওয়া করতেন।
পরিবার জানায়, মো. ইদ্রিস আলী গত শনিবার সন্ধ্যায় দেড় লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
স্থানীয়দের ধারণা, অপহরণকারীরা ইদ্রিস আলীকে নেশাজাতীয় কোনো পদার্থ খাইয়ে ভাটারা বাজার বা এর আশপাশের এলাকা থেকে অপহরণ করতে পারে।
ভুক্তভোগীর স্ত্রী নিপা আক্তার জানান, অপহরণকারীরা রোববার তিনবার ফোন দিয়ে ৮ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁর স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। একইভাবে আজ (সোমবার) অপহরণকারীরা ফোন দিয়ে বলে, টাকা জোগাড় হয়েছে কি না। পুলিশ, সাংবাদিকদের জানালে তাঁর স্বামীর লাশ পাঠিয়ে দেব বলে হুমকি দেয়।
নিপা বলেন, ‘মুক্তিপণের টাকা কোথায় দেব জানতে চাইলে তারা ব্যাংকের মাধ্যমে টাকা দিতে বলে। অপহরণকারীরা বারবার আমার স্বামীর মোবাইল দিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছে।’
এ বিষয়ে সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি।’ অপহরণকারীদের প্রযুক্তির মাধ্যমে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ইদগাহ প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
৫ মিনিট আগে
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়।
৯ মিনিট আগে
বাজার থেকে আতশবাজি কিনে ফোটাতে গেলে বিস্ফোরণে নিলয়ের বাঁ হাতের পাঁচটি আঙুল ও ডান পাশের হাঁটু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিলয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির সংবাদটি ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে জেলা পুলিশ।
১ ঘণ্টা আগে