
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন হলটির হল ও ডাকসু নেতা–কর্মীসহ আবাসিক শিক্ষার্থীরা। আবাসিক এক শিক্ষার্থী হেনস্তার অভিযোগে তাঁর পদত্যাগের দাবিতে আজ রোববার রাতে এ আন্দোলন শুরু করেন তারা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং হলের কয়েকজন হাউস টিউটর। অন্যদিকে কার্যালয়ের বাইরে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

বাইরে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা। এ ছাড়া ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার আবু নাইম ও জিএস ইমামুল হাসানও সেখানে রয়েছেন।
রাত সাড়ে ৯টার দিকে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার আবু নাইম শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেওয়ার পর প্রাধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়।
এর আগে, হলের বিভিন্ন সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীমকে প্রাধ্যক্ষের কার্যালয়ে ডেকে নিয়ে হেনস্তার অভিযোগ ওঠে।
ওই শিক্ষার্থীর অভিযোগ, তাঁকে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে মৌখিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে তাঁর মাকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁকে অবরুদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বালিগাঁও ব্রিজের ঢালে সওজের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সওজ কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধের দাবি করলেও রোববার সরেজমিনে কাজ চলতে দেখা গেছে। অভিযুক্ত সিরাজ অনুমতি না নেওয়ার কথা স্বীকার করেছেন।
১৩ মিনিট আগে
নেত্রকোনার মদনে গত ঈদুল ফিতরে গরু জবাই ও মাংস বণ্টনের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলাও করে। ওই ঘটনার জেরে আজ রোববার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ৩১ জন আহত হয়েছেন।
২১ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় রাজু আহম্মেদ (২৭) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁর ছোট ভাই হৃদয় আহম্মেদ মরদেহ শনাক্ত করেন।
৩০ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের এ দণ্ডাদেশ দেন।
৩৪ মিনিট আগে