
জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী এলাকার মৃত রমজান আলী হাজির ছেলে এনামুল হক (৩৭), একই এলাকার আব্দুল মজিদের ছেলে আদর আলী (৩২) ও পৌর শহরের ফকিরপাড়া এলাকার পতু শাহ ফকির ছেলে রিপন শাহ (১৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অভিযোগ পেয়ে বাটিকামারী ও ব্যাপারীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে এনামুল হক ও আদর আলীকে ছয় মাসের এবং রিপন শাহকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও শাহ্ মো. জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মাদক সেবন প্রতিরোধে ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১৭ মিনিট আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
৩৭ মিনিট আগে