
রাজধানীর ধোলাইখাল এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ বুধবার সকাল ১১টার দিকে ধোলাইখাল তিন রাস্তার মোড় থেকে এই অভিযান পরিচালনা করে ডিএমপির লালবাগ জোন। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে বিভিন্ন মোটর গ্যারেজের সামনে ট্রিপল টানিয়ে রাখা হয়েছে এবং ফুটপাতজুড়ে ছড়িয়ে রাখা হয়েছে নানা সামগ্রী। এমনকি ফুটপাতের ওপর বিভিন্ন যন্ত্রাংশ ঝুলিয়ে রাখার ঘটনাও চোখে পড়ে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী দ্রুত এসব মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে সব অবৈধ দখল সরিয়ে ফেলতে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং ফুটপাত দ্রুত পরিষ্কার করার কথা বলেন।

অভিযানের সময় সড়কের ওপর একটি গাড়ি রেখে মেরামতের অভিযোগে সেটি ডাম্পিং করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ও অবৈধভাবে রাখা জিনিসপত্র জব্দ করার নির্দেশও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির লালবাগ জোনের ডিসি (ট্রাফিক) মফিজুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এর আগে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান —যেমন রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাকসামগ্রীর দোকান এবং আসবাবপত্রের দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযান চালানো হবে। এ অভিযানে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নিচ্ছেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ সামাল দিতে এই রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত...
১ ঘণ্টা আগে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে মারধর করে কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুচলেকা নিয়ে
১ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা কারবারি ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে