নানা কর্মসূচির মধ্য দিয়ে গত ১৭ ডিসেম্বর পালিত হলো শহীদ মুক্তিযোদ্ধা দিবস। শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন যৌথভাবে প্রতিবছরের মতো এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিবসটি পালন করে।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ৯টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর সমাধিতে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল এবং সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধাদের আজিমপুরস্থ নতুন কবরস্থানে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল করা হয়।
দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৬টায় সব স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. সারোয়ার আলী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক বিশিষ্ট শিল্পী শাহীন সামাদ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির ও ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হকসহ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা মরহুম মুজিবুর রহমান দিলুকে মরণোত্তর সম্মাননা স্মারক এবং ডা. দেলোয়ার হোসেন ও বারডেম হাসপাতালকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
উল্লেখ্য, যুদ্ধ শেষে দেশে ফেরার পথে এক মর্মান্তিক নৌকাডুবিতে প্রাণ হারান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর ১১ জন সহযোদ্ধা। দিনটি ছিল ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর। ওই ঘটনা শান্তকে খুব মর্মাহত করে। তাই তিনি প্রত্যেক ১৭ ডিসেম্বরকে ‘শহীদ মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে