
কালো ফ্রেমে বাঁধাই করা একটি জামা। হলুদ জমিনের মাঝে লাল রং। জামাটি রেহানা নামের এক দুধের শিশুর। একাত্তরের যুদ্ধদিনে তার বয়স ছিল মাত্র দুই মাস। রেহানার বাবা আবদুস সালাম খান ছিলেন মুক্তিযোদ্ধা। এই অপরাধে পাক সেনারা বাড়িতে হানা দিয়ে শিশু রেহানাকে নির্মমভাবে আছাড় মেরে এবং বুটের তলায় পিষে হত্যা করে।

মতুয়া সম্প্রদায় নিয়ে ‘মতুয়ামঙ্গল’ নামের প্রামাণ্যচিত্র বানিয়েছেন তানভীর মোকাম্মেল। ১২ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সমতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে জাতীয় পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এই আয়োজন করে।

মুক্তিযুদ্ধের বয়ান (ইতিহাস) নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য।’