
সাবেক স্ত্রী রিয়া মনিকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাঁকে জামিন দেওয়া হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাঁকে জামিন দেন।
বিকেলে হাতিরঝিল থানা-পুলিশ হিরো আলমকে আদালতে হাজির করে। তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। এ সময় রিয়া মনিও আদালতে হাজির হন। তাঁর পক্ষে আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত হিরো আলমকে জামিন দেন।
আজ বেলা আড়াইটার দিকে হিরো আলমকে রাজধানীর রামপুরা উলন রোডের একটি প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, ১২ নভেম্বর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান পরোয়ানা জারির এই নির্দেশ দেন।
এই মামলার আসামি ও হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। জামিনের শর্তভঙ্গ করে হিরো আলম ও তাঁর সহযোগী আদালতে নিয়মিত হাজির না হওয়ার কারণে জামিন বাতিল চেয়ে আবেদন করলে আদালত দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সে সময় হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তাঁরা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে ঢুকে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন।
এই হামলায় বাদীর শরীরে জখম হয়। এ সময় তাঁর গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় গত ২৩ জুন বাদী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৩ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
৮ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১২ মিনিট আগে