Ajker Patrika

গুলশানের নর্দ্দায় রাইদা পরিবহনের বাসে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলশানের নর্দ্দায় রাইদা পরিবহনের বাসে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই
আগুনে ভস্মীভূত রাইদা পরিবহনের বাস। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে গুলশান থানাধীন নর্দ্দা ফুটওভার ব্রিজের নিচে মূল সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটির চালক বা সহকারী কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কারা বা কীভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এসআই উজ্জ্বল আরও বলেন, আগুনের ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত