রাজধানীর লালবাগ ও হাজারীবাগ থানার মধ্যবর্তী স্থানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে হাজারীবাগ ফজিলাতুন্নেছা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরিত ককটেলটির গায়ে সাদা কাগজে লেখা একটি বার্তা ছিল। সেখানে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’ এবং ‘মুক্তি ডাক ৭১’ লেখা ছিল বলে জানা গেছে।
ককটেলটির ছবি ‘মুক্তির ডাক একাত্তর’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।









