
সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের ঢুকতে না দেওয়ায় মোবাইল ফোন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্ষোভ সমাবেশ সরাসরি প্রচার করছেন আন্দোলনরত কর্মচারীরা।
কর্মচারীদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে সরকার। সকাল থেকে গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। যেসব গণমাধ্যমকর্মী সচিবালয়ের খবর নিয়মিত সংগ্রহ করেন, তাঁরা সচিবালয়ের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়েছেন।
সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা।
এদিন সমাবেশ কাভার করতে টেলিভিশনের কোনো ক্যামেরা না দেখে সমাবেশ থেকে একজন কর্মচারী নেতা বলেন, আজ সচিবালয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। আপনারা সবাই ফেসবুকে আমাদের কর্মসূচি লাইভ করুন। এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
এরপর সমাবেশে অংশ নেওয়া কর্মচারীরা নিজেদের মোবাইল ফোন বের করে বিক্ষোভ সমাবেশ ফেসবুকে সরাসরি সম্প্রচার করতে শুরু করেন।
নিজেদের কর্মসূচি ফেসবুকে লাইভ করার সময় অনেককে ধারা বর্ণনা দিতে দেখা যায়।

একজন কর্মচারী তাঁর ফেসবুক লাইভে বলছিলেন, ‘আজ সচিবালয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, তাই আমরা নিজেরাই আপনাদের কাছে আমাদের আন্দোলন কর্মসূচির খবর পৌঁছে দিচ্ছি। যত পারেন লাইভ শেয়ার করুন। আমরা এই কালো আইন মানি না। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ চলবে।’
আরেকজন কর্মচারীকে লাইভে বলতে শোনা যায়, ‘সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে দেয়নি সরকার। তাই আমরাই আজকে সাংবাদিকদের ভূমিকায় অবতীর্ণ হয়েছি।’
সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রধান ফটকে সোয়াত সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সচিবালয়ের ভেতরে রাখা হয়েছে বিজিবি সদস্যদের। এ ছাড়া নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মডফোর্স ব্যাটালিয়ন, পুলিশ, আনসার সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা গেছে। সচিবালয়ের বাইরে রাখা হয়েছে দুটি এপিসি।
সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত রোববার রাতে সরকারি কর্মচারী আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের শুধু নোটিশ দিয়েই চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এর প্রতিবাদে গত শনিবার থেকে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৫ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে