
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা করা হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল রানাকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে জুয়েল রানাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন তাকে ৭দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানী করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত অবস্থায় গতকাল বৃহস্পতিবার জুয়েল রানাকে আটক করে পুলিশ। এরপর লিজা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গত ৫ সেপ্টেম্বর লিজার বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই বিকেল ৫ টায় রাজধানীর শান্তিনগর মোড়ের কানিফা টাওয়ারের ১৪ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই বাসার গৃহকর্মী লিজা আক্তার (১৯) গুলিবিদ্ধ হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাস্তায় তখন মিছিল সমাবেশ চলছিল। আন্দোলন দমন করার জন্য পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। ওইগুলি এসে লিজা আক্তারের পেটে লাগে। পেট ভেট করে গুলি পিঠ দিয়ে বের হয়ে যায়। তাকে স্থানীয় অরোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২২ জুলাই মৃত্যুবরণ করেন লিজা আক্তার।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, জুয়েল রানা লিজা আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত ছিলেন তাদের শনাক্ত করা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সরকারের নির্বাচনী অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
২ মিনিট আগে
২০০৫ সালে নগরীর হালিশহর থানায় নুর আলম ওরফে বাবলু নামের পুলিশের এক সোর্স হত্যার ঘটনায় মামলা হয়। এই মামলায় আদালত ৯ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় অপর একটি ধারায় আসামিদের ১০ বছর
৪ মিনিট আগে
ইতিমধ্যেই fuelpass. gov. bd নামে একটি ওয়েবপেইজ খোলা হয়েছে। আজ এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে কয়েক দফায় বৈঠক হয়েছে। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব সাইফুল ইসলাম এসব বৈঠকে উপস্থিত ছিলেন।
৬ মিনিট আগে
টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া করা বাসায় বসবাস করতেন রকি-ঝিনুক দম্পতি। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। বুধবার সকালে কলহের জেরে ঝিনুক ধারালো ছুরি দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান। পরে দুপুরে তিনি টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
১০ মিনিট আগে