ঢাকা শহরে অবৈধ টাকার জোরে সরকারি-বেসরকারি কমিউনিটি সেন্টার, হল ও ক্লাবে বাবুর্চিদের সিন্ডিকেট গড়ে উঠেছে। যারা এটা করছে, তারা প্রকৃতপক্ষে বাবুর্চি নয়। এই সিন্ডিকেট ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে ফায়দা লুটছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ বাবুর্চি ঐক্য পরিষদ।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ সব অভিযোগ করেন তারা। মানববন্ধনে সরকারি, বেসরকারি সমস্ত কমিউনিটি সেন্টার, হল ও ক্লাবের বাবুর্চি সিন্ডিকেট ভেঙে দিয়ে সকলের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বাবুর্চি ঐক্য পরিষদের অস্থায়ী সভাপতি মোহাম্মদ মোতালিব বলেন, ‘যারা অবৈধ টাকার জোরে সিন্ডিকেট তৈরি করে, তারা প্রকৃতপক্ষে বাবুর্চি না। তাদের ওই টাকার উৎস কী? প্রকৃত বাবুর্চিরা চল্লিশ-পঞ্চাশ বছর কাজ করে ১০ লাখ টাকা জোগাড় করতে পারে না। অথচ তারা কোটি কোটি টাকা কোথায় পেল, এর উৎস তদন্ত করতে হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব বলেন, ‘ভোক্তাদের স্বাধীনতা দিতে হবে, যাতে তারা পছন্দ মতো বাবুর্চি নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে। নামে-বেনামে অবৈধ ক্যাটারিং ব্যবসায়ী কমিউনিটি সেন্টার, হল ও ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের যোগসূত্রে এ সব কাজ করে প্রকৃত বাবুর্চিদের পেটে লাথি মারছে।’
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ বাবুর্চি ঐক্য পরিষদের প্রায় পঞ্চাশ-ষাট হাজার বাবুর্চি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। প্রকৃত বাবুর্চি এবং এই শিল্প রক্ষার্থে সিন্ডিকেট ভেঙে সকল কনভেনশন সেন্টারকে উন্মুক্ত করে দিতে হবে।

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত...
৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল ও তাঁর বাবা তামিজ আহমদ আহত হয়েছেন। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
৯ মিনিট আগে
অপরাধের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের পাঁচজন, মার্কেটিং বিভাগের...
১৫ মিনিট আগে
বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় সিরাজগঞ্জে ৯৪টি মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমা
২১ মিনিট আগে