
গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত ৭০টি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি ৫৫৮ জন। এর মধ্যে গ্রেপ্তার ২০৩ জন ও পলাতক ৩৫২ জন। ২৬টি মামলার বিচার চলমান রয়েছে এবং সাতটি মামলায় রায় ঘোষণা করা হয়েছে দুই ট্রাইব্যুনাল থেকে।
এসব রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ৩৯ জনকে। সাজাপ্রাপ্তদের মধ্যে ২০ জন গ্রেপ্তার আছেন, আর ৪১ জন পলাতক।
আজ বুধবার পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এসব তথ্য তুলে ধরেন।
প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা ও ট্রাইব্যুনালে প্রায় ৭০০টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। ট্রাইব্যুনালে একটি মামলার বিচার শেষ হতে সাত–আট মাস লাগছে। তদন্তের ক্ষেত্রে ৬ মাস থেকে দেড় বছর লাগছে।
আসামিপক্ষের অভিযোগ, ট্রাইব্যুনালে দ্রুত বিচার হচ্ছে। অন্যদিকে ভুক্তভোগীদের অভিযোগ অনেক দেরি হচ্ছে। আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে আইন অনুযায়ী যতটুকু সময় প্রয়োজন, ততটুকুই নেওয়া হচ্ছে।
প্রসিকিউটর তামীম বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, আনিসুল হকসহ কয়েকটি আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে। এছাড়া গ্রেপ্তার থাকা সাবেক কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। যাচাই–বাছাই শেষে চিফ প্রসিকিউটরের অনুমোদন পাওয়ার পর তা দাখিল করা হবে বলে জানান তিনি।

যৌনকর্ম, মানবপাচার ও যৌন শোষণের মধ্যে পার্থক্য স্পষ্ট করা প্রয়োজন। যৌনকর্ম মানেই পাচার নয়। যৌনকর্মীদের মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। বুধবার (১৪ অক্টোবর) নারীপক্ষ আয়োজিত ‘যৌনকর্মকে অপরাধমুক্তকরণ ও সংবেদনশীল...
৫ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
৫ মিনিট আগে
খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
২৬ মিনিট আগে