
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তোলেন তিনি। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন উত্তোলনের পর রেজাউল করিম বাদশা জানান, দল তাঁকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বগুড়ার উন্নয়নে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা চান তিনি। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হন। তিনি ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ২০২৬ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী, মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ ও নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ১০ জন।
তফসিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ মার্চ বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল।
আজ মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা তা সংগ্রহ করেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আবিদুর রহমান সোহেলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আগামীকাল শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আবিদুর রহমান সোহেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে প্রার্থী ছিলেন।

মানিকগঞ্জের ঘিওরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
৪ মিনিট আগে
রাজধানীর শনির আখড়ায় একটি বাসা থেকে আলো আক্তার (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করত।
৬ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মামলার ২ নম্বর আসামি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান আসাদকে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে বলে সূত্রে জানা গেছে। হোসেনাবাদ বাজারের ফিলিপনগর সড়কে একটি কালো মোটরসাইকেলে তাঁর চলাচলের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক এস কে এম তোফায়েল হাসান। পরে তাঁকে কারাগারে প
২ ঘণ্টা আগে