
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আজ বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ইমরান আহমেদের বিরুদ্ধে এই মামলা করা হয়।
মামলায় সাবেক মন্ত্রী ইমরানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০ অক্টোবর ইমরান আহমেদকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মানব পাচারের অভিযোগে করা মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। ৩ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করা হয়।
ইমরান আহমেদ সিলেট-৪ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬ সালের উপনির্বাচন, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনি নির্বাচিত হন। ২০১৮ সালে প্রথমে তাঁকে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে পূর্ণ মন্ত্রী করা হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। আজ শনিবার (১৬ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
১৭ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ১৪ বছর বয়সী নাতনিকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় দাদিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মা-মেয়েসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
মানিকগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত সাতটি উপজেলা কমিটি ও দুটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শনিবার সকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস এ জিন্নাহ কবির এই তথ্য নিশ্চিত করেন।
২২ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে খেজুরগাছের নিচ থেকে শিশু হুমায়রা জান্নাতের (৪) লাশ উদ্ধার করেছেন পরিবারের লোকজন। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার হাটকানপাড়া বাজার এলাকায় লাশটি পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটিকে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৪ মিনিট আগে