রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের ইউনিট আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক হাবু (৩৭) নিহতের ঘটনায় প্রধান আসামি মুশফিকুর রহমান ফাহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ফাহিম যাত্রাবাড়ী থানার সোর্স শাহীনের ভাই।
আজ বুধবার রাতে ফাহিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন।
ফারুক হোসেন জানান, যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের ছুরিকাঘাতে আবু বকর সিদ্দিক হাবু (৩৭) নামের আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে চারজনকে আাগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-ফালান ওরফে কানা ফালান, সেলিম মোহাম্মদ, সুজন ও আল-আমিন। সুজন ছাড়া বাকি তিনজন খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ায় তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
উপপুলিশ কমিশনার আরও জানান, এ বিষয়ে আগামীকাল দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৯ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৬ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে