
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রেনেডসদৃশ চারটি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) র্যাব-১০ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল গতকাল রোববার (৩১ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকার ফ্যান্টাসি টাওয়ারে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার ফয়সাল খানের (৩০) ফ্ল্যাটের শোয়ারঘর থেকে থেকে চারটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়। প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি, ব্যাস ৯ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৩১০ গ্রাম।
গ্রেপ্তার ফয়সাল খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা, আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতি করার উদ্দেশে তিনি এসব বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রেখেছিলেন।
পরে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ অনুযায়ী মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে