
সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষ করেছেন বাংলা বিভাগের শিক্ষার্থী সাহিদা বেগম। মিলনমেলা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এসে ফেলে যাওয়া স্মৃতিচারণ করছিলেন বন্ধুদের সঙ্গে। সাহিদা বেগম বলেন, ‘ক্যাম্পাস ছেড়েছি অনেক আগেই, কিন্তু ক্যাম্পাসের প্রতি মায়া কাটেনি। যখনই সময়-সুযোগ পাই, ক্যাম্পাসে চলে আসি। আজকে শতবর্ষের মিলনমেলায় এসে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় খুবই আনন্দ অনুভব করছি। মূলত বন্ধুদের দেখার সুযোগটাকে হারাতে চাইনি।’
আজ শনিবার সাহিদা বেগমের মতো এমন হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী মিলিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য শতবর্ষের মিলনমেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
আয়োজনের শুরুতে সকাল সাড়ে ৮টা থেকে অ্যালামনাই ও অতিথিগণ প্রবেশ শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও শোক প্রস্তাবের মাধ্যমে শুরু হয়। ১০টা ৫০ মিনিটে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ শিল্পীর ১০০ ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়। এরপর অতিথিগণ বক্তব্য রাখেন। দুপুর ১২টা ২০ মিনিটে ‘বাংলাদেশের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিরা।
আয়োজনের অংশ হিসেবে বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ গুণীজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন তার একক সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে।
মিলনমেলায় অংশ নিতে আসা প্রাক্তন শিক্ষার্থী আশফাক হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের প্রতিষ্ঠান। এখানকার প্রতিটি ইঞ্চি জায়গা সুখানুভূতি দেয়। যৌবনের বড় সময় এখানকার মাটি আর মানুষের সঙ্গে কাটিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের মিলনমেলায় যোগদান করতে পেরে ইতিহাসের অংশ হলাম।’
মিলনমেলার এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘এখানে যতটুকু না বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে আসা, তার চাইতে বেশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হিসেবে আসা। ব্যাচের বন্ধুবান্ধব, সিনিয়র আর জুনিয়রদের সঙ্গে নতুন করে দেখা হবে, নতুনভাবে তাঁদের জানতে পারব—এ সুযোগ হারাতে চাইনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে আসার সুযোগ থাকলেও প্রাক্তন শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনও কিন্তু করেছি।’

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
১৫ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৩৯ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
২ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
২ ঘণ্টা আগে