
মৌলভিদের মধ্যে লোভ চলে আসলে তখন ইমান আর থাকে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এই বৈঠকের আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আজকে শিক্ষকদের অবস্থা কী দেখেন। শরীফ-শরীফা ইস্যুতে তদন্ত কমিটি করছে, তার অবস্থা কী দেখেন। সেখানে দেখলাম কিছু মৌলভি আছে, আবুল ফজল ফয়জীর গোষ্ঠীও আছে। আশ্চর্য হওয়ার কিছু নেই। মৌলভিদের যখন লোভ চলে আসে, তখন ইমান থাকে না। তখন তারা শরীফ-শরীফার মধ্যে কোনো দোষত্রুটি দেখে না। অর্থ-ক্ষমতার লোভ চলে গেলে মানুষ দেখে এর মধ্যে কী দেওয়া হয়েছে।
মানুষের বিবর্তন হওয়াকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই সিনিয়র নায়েবে আমির বলেন, ‘মাদ্রাসায় বলাৎকার হয় বলে মিডিয়ায় প্রচার করে, অথচ আজকে ট্রান্সজেন্ডারের নামে গোটা জাতিকে বলাৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে। কোনো মানুষ বিবর্তন হতেই পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিচ্ছিন্ন ঘটনাকে মিডিয়া যেভাবে প্রচার করেছে, আজকে গোটা বাংলাদেশকে সমকামিতার পক্ষে নিয়ে আসা হচ্ছে।’
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. নাছির উদ্দিন খান তাঁর লিখিত বক্তব্যে বলেন, নতুন কারিকুলামে শিল্প ও সংস্কৃতির নামে ইসলামি সংস্কৃতি মুছে ফেলা হচ্ছে। একমুখী শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে। শিশু, কিশোর-কিশোরীদের মধ্যে কোনো ধর্মীয় পরিচয় যাতে না থাকে এভাবে তাদের মস্তিষ্ককে প্রস্তুত করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আবদুল লতিফ মাসুম প্রমুখ।

কখনো প্রেমের অভিনয় বা ইঙ্গিত, কখনো আবার বিপদে পড়ার অভিনয় করে কৌশলে তাঁরা যুবকদের ডেকে নিতেন নিরালায়। এরপর মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে শুরু হতো ব্ল্যাকমেইলিং। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রাম থেকে এই অপরাধে জড়িত তিন কলেজ শিক্ষার্থীসহ.....
১ সেকেন্ড আগে
পিরোজপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহাদৎ হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
২৪ মিনিট আগে
নীলফামারীর ডোমারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত মীর তানভীর আহমেদ (২৯) দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। পরিবারের দাবি, কেন এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। পুলিশ বলেছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
২৬ মিনিট আগে