
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের একটি বিশেষ চালান পাবনার ঈশ্বরদীর রূপপুরে এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগের চালানে ‘বাতিলযোগ্য’ জ্বালানির পরিবর্তে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করে। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট দেশি-বিদেশি কর্মকর্তাসহ নিরাপত্তায় নিয়োজিত সেনা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপপুর প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য মোট ১৬৮টি ফুয়েল অ্যাসেম্বলি করা হয়েছে। গত বছর এগুলো রূপপুর প্রকল্পের অভ্যন্তরে আনা হয়। কিন্তু ১৬৮ টির মধ্যে ১টি সে সময় কিঞ্চিৎ বাঁকা থাকায় সেটি বাতিলযোগ্য ছিল। তাই গতকাল ইউরেনিয়ামের নতুন একটি অ্যাসেম্বল আনা হয় রাশিয়া থেকে। একই সঙ্গে বাতিল করা এটি দ্রুত রাশিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ সেপ্টেম্বর রাতে রাশিয়া থেকে একটি বিশেষ বিমানে ইউরেনিয়ামের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা ও পরদিন ২৯ সেপ্টেম্বর রূপপুর প্রকল্পের অভ্যন্তরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। এরপর দ্বিতীয় চালান ৬ অক্টোবর, তৃতীয় ১৩ অক্টোবর, চতুর্থ ২০ অক্টোবর, পঞ্চম ২৭ অক্টোবর, ষষ্ঠ চালান নভেম্বরের ৩ তারিখ আসে। এরপর ১১ নভেম্বর আসে প্রথম ইউনিটের সর্বশেষ ফুয়েল বা ইউরেনিয়াম।
এদিকে গত বৃহস্পতিবার রাতে একটি বিশেষ বিমানে রাশিয়া থেকে জ্বালানির এই বিশেষ চালানটি ঢাকা বিমানবন্দরে আনা হয়। এরপর সেটি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রহণ করা হয়। সেখান রাতেই রূপপুর প্রকল্পের জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে রূপপুরের জন্য রওনা হয়। পরে শুক্রবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে পদ্মা নদীর কোল ঘেঁষে নির্মাণাধীন প্রকল্পের অভ্যন্তরে আনা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল সংরক্ষিত করা হয়।

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক সেবনের টাকা না পেয়ে ইউনিয়ন পরিষদের আসবাব ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. হুমায়ুন কবির নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে অপহরণচেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হাসপাতালে সাধারণ রোগীরা যেন সেবা পায়, সেদিকে নজর রাখতে হবে। নাগরিকদের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল স্থাপন দরকার। আজ বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির মেডিকেল সরকারি কর্মচারী সমিত
১১ মিনিট আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাইফুল ইসলাম (৪০) নামের এক বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৭ মিনিট আগে