ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাইফুল ইসলাম (৪০) নামের এক বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আজ বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার গাছুয়াবাড়ি গ্রামে। বাবার নাম আজিজুল হক। ধামরাই থানায় মাদক মামলায় তিনি বন্দী ছিলেন।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় মোড় এলাকায় অটোবোরাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১০ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে স্বামীর কোদালের কোপে নুরহাবা (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে দোহাজারী সদর এলাকার উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল তানজিম। রাত আড়াইটার দিকে সে কাঁদতে থাকে। পরে মা-বাবা ঘুম থেকে ওঠে তার শরীরে সাপে কামড়ানোর ক্ষত দেখতে পান।
২৪ মিনিট আগে
বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে