
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সারা দেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার সকাল ৯টায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কমতে পারে উল্লেখ করে পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় এদিন অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টির এই ধারা ১৩ মার্চ শুক্রবারও থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১৪ মার্চ থেকে সিলেটে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৪ দশমিক ৩, আর রাজধানী ঢাকায় ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুর জেলায়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও কক্সবাজারে টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩১ দশমিক ৫। অন্যদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আগের দিনের চেয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কমেছে। গতকাল সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২। যা আজ সকালে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
১ দিন আগে
আজ সোমবার ভোরের আলো ফোটার পরপরই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল। এর সঙ্গে ছিল হালকা কুয়াশা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ৮টি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
২ দিন আগে
ফাগুন মাসের বিদায় বেলায় ঝড়-বৃষ্টির বার্তা দিচ্ছে প্রকৃতি। আজ সোমবার দেশের দুপুরের মধ্যে তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ৬০ পর্যন্ত হতে পারে।
২ দিন আগে