
সিরাজগঞ্জের কামারখন্দে মাদক সেবনের টাকা না পেয়ে ইউনিয়ন পরিষদের আসবাব ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. হুমায়ুন কবির নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মো. হুমায়ুন কবির জামতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ইউপি সদস্য হুমায়ুন কবির পরিষদে এসে প্যানেল চেয়ারম্যান গোলাম ছানোয়ারকে খোঁজ করেন। তাঁকে না পেয়ে তিনি উত্তেজিত হয়ে কার্যালয়ে উপস্থিত কর্মচারী ও গ্রাম-পুলিশদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এ সময় সেখানে থাকা এক সেবাপ্রত্যাশীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
পরে তিনি চেয়ারম্যানের চেয়ার ও একটি সাইড টেবিল ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে পরিষদ সূত্রের দাবি।
জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছানোয়ার বলেন, হুমায়ুন কবির মাঝে মাঝে বিভিন্ন অজুহাতে প্রতিদিন ৫০০-৬০০ টাকা নেওয়ার চেষ্টা করেন ও নেন। আজও তিনি মাদকের টাকা চাইতে এসে আমাকে না পেয়ে পরিষদের আসবাব ভাঙচুর করেন এবং উপস্থিত লোকজনকে গালাগাল করেন। তিনি আরও বলেন, বিষয়টি ইউএনও স্যার ও থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, ‘কথা শোনা যাচ্ছে না। আপনাকে একটু পরে ফোন করছি।’
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বলেন, ‘লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারার সঙ্গে নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সার বিতরণ স্থগিত রাখা হয়েছে।
৯ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দিয়ে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ধরা পড়া চার শিক্ষার্থীকে শাস্তি হিসেবে জরিমানা না করে ২০০টি করে মোট ৮০০টি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ইউএনও মো. রিফাতুল হক এ সিদ্ধান্ত দেন।
১২ মিনিট আগে
চেক প্রতারণার মামলার আসামি নাসরিন শিকদার সেজে আদালতে আত্মসমর্পণ করে ধরা পড়েছেন মনোয়ারা বেগম। আদালত পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালতে আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগে
নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিমা নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
৩৫ মিনিট আগে