Ajker Patrika

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮: ২১
ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো তল্লাশিতে ১ হাজার ৯০০টি ইয়াবা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩ ডিসেম্বর) সকালে কার্গো টার্মিনালের নিরাপত্তা তল্লাশির সময় এই ইয়াবাগুলো শনাক্ত হয়।

বেবিচক সূত্র জানায়, সকাল ৯টা ৫ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর ফটকে রপ্তানি কার্গোর স্ক্রিনিং চলাকালে ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিযোগ্য একটি চালানের ভেতর থেকে কমলা রঙের ১ হাজার ৯০০ ইয়াবা পাওয়া যায়। এগুলো ফ্রান্সের প্যারিসে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল।

abbbaa
বিমানবন্দরের ৮ নম্বর ফটকে রপ্তানি কার্গোর স্ক্রিনিংয়ের সময় ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিযোগ্য একটি চালানের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বিষয়টি জানানো হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ইয়াবাগুলো জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

বেবিচক জানায়, স্ক্রিনারদের সতর্কতা, দায়িত্বশীলতা ও দক্ষতার কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ধরনের সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা সক্ষমতাকে আরও শক্তিশালী করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত