রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে রাস্তায় গর্ত করে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওয়ারী টিপু সুলতান রোডের পুরাতন থানা ভবনের পাশে এই আগুনের ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন ডিপিডিসির প্রকৌশলী আনোয়ার হোসেন (২১), শ্রমিক মো. সোহেল (৩৫) এবং মামুন রিয়েল স্টেট নামে ডেভেলপার প্রতিষ্ঠানের ইন্সপেক্টর মো. মামুন (৪৭), নিরাপত্তাকর্মী হেলাল (৪০) ও আব্দুর রশিদ (৬৫)।
দগ্ধ মো. মামুন জানান, টিপু সুলতান রোডে পুরাতন থানা ভবনের পাশে তাঁদের নির্মাণাধীন ভবন। দুই সপ্তাহ যাবৎ ওই সড়কে খনন করে ডিপিডিসির বিদ্যুতের কাজ চলছিল। গত রাতে তাদের প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ঠিক সামনে কাজ করছিল ডিপিডিসির লোকজন। সারা রাত তিনি ও তার প্রতিষ্ঠানের দুই নিরাপত্তাকর্মী সেই কাজ তদারক করছিলেন। যাতে তাদের ভবনের কোনো লাইন বিচ্ছিন্ন না হয়ে যায়। রাতে ভেকু মেশিন দিয়ে রাস্তা খননের সময় হঠাৎ গ্যাসলাইন লিক হয়ে যায়। সেখান দিয়ে প্রচণ্ড গ্যাস বের হতে থাকে। সঙ্গে সঙ্গে ডিপিডিসির কর্মীরা তিতাসকে বিষয়টি জানান।
মামুন আরও জানান, লিকেজের কিছুক্ষণ পর তারা সেই জায়গা থেকে একটু দূরে সরে বসে ছিলেন। ১৫ থেকে ২০ মিনিট পর হঠাৎ সেখান থেকে আগুন ধরে ওঠে। সেই আগুনে তাদের শরীর ঝলসে যায়।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, সোহেলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে, মামুনের ১২ শতাংশ, আনোয়ারের ২২ শতাংশ, হেলালের ১০ শতাংশ ও আব্দুর রশিদের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। আনোয়ার ও সোহেলকে ভর্তি রাখা হয়েছে। আর বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা জানান, রাত ২টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস থেকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যোগ দিয়ে ভোর ৫টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। রাস্তা খুরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) কাজ চালাচ্ছিল। সেখানে থাকা গ্যাসের লাইন লিকেজ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির দুই দিন পর বাবা কাওসার আলী ও ছেলে জিয়ারুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কাটাখালী থানায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
৯ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা নিয়ে কমিউনিটি পুলিশিং সভা হয়েছে। বক্তারা মাদক কারবারিদের পক্ষে রাজনৈতিক সুপারিশ বন্ধের আহ্বান জানিয়ে পুলিশকে সহযোগিতা করার ওপর গুরুত্ব দেন।
৩০ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল ইউনিয়নের সেওতা-মানপাশা সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের সংস্কারকাজ দেড় বছর ধরে বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও চালকেরা মানববন্ধন করে দ্রুত কাজ শুরুর দাবি জানান। এলজিইডি বলছে, বর্ষা শেষে কাজ শুরু হবে।
৩৭ মিনিট আগে
রাজশাহীতে ধর্ষণের চেষ্টার মামলায় মো. আব্দুল্লাহ (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাত নয়টার দিকে তাঁকে রাজশাহী নগরের উপকণ্ঠ বেলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ জেলার দুর্গাপুর উপজেলার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা।
৩৯ মিনিট আগে