
সরকারের পালাবদলে জাতির সামনে বিরাট সম্ভাবনা এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ‘নতুন বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ নির্মাণের সম্ভাবনা আমাদের সামনে এখন আছে। সেটি করতে হলে বৃহত্তর জাতীয় ঐকমত্যের দরকার। যার-যার দায়িত্ব যেটি পালন করছেন, আন্তরিকতার সঙ্গে পালন করা প্রয়োজন।’
আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ঢাবি উপাচার্য বলেন, ‘আমাদের শহীদদের যে চরম আত্মত্যাগ সেটি স্মরণ করে, যে পরম্পরা আমাদের আছে ৫২, ৬৮, ৭১, ৯০ এবং আমাদের ২৪—এই ঘটনাগুলো প্রমাণ করে জাতির সবচেয়ে ক্রান্তিলগ্নে ছাত্র-জনতা উঠে দাঁড়িয়েছে। এবং জাতিকে রক্ষা করার জন্য বৃহত্তর ঐকমত্য তারা তৈরি করতে পেরেছে।’
‘আমাদের সামনে যে যাত্রা, সেটির প্রধান চ্যালেঞ্জ হবে এই ঐকমত্যকে ধরে রাখা। চড়াই-উতরাই আছে, কিন্তু বড় দাগে মানুষের মধ্যে বিজয় একটি আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ একটি আকাঙ্ক্ষা। আমি আশাবাদী।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্যবিরোধী সমাজ বিনির্মাণে ন্যায়বিচারের প্রস্তুতি নিতে হবে। ন্যায়বিচারের জন্য যে পক্ষই জড়িত থাকবে, প্রক্রিয়া চালিয়ে নেওয়ার দরকার আছে।
ইতিহাস বিকৃতি বন্ধে কী করা যেতে পারে এই প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য বলেন, আমাদের তরুণ সমাজ, ছাত্র-জনতা যথেষ্ট সচেতন। ইতিহাস পাল্টানোর চেষ্টা বিভিন্ন প্রেক্ষাপটে বহুবার বাংলাদেশে হয়েছে। ঘুরেফিরে মানুষের মনে প্রকৃত যে ইতিহাস, সেটি জানবার আগ্রহ থেকে গেছে।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আজকে আমাদের স্মৃতিসৌধে লক্ষ জনতা সমবেত হয়েছে, তারা ইতিহাস জানতে চায়। ইতিহাসের প্রতি তাদের যে গভীর মমত্ব আছে, এই এলাকায় এলে প্রথম কথা যেটি মনে হয়, বাঙালি হিসেবে যে চরম আত্মত্যাগ পূর্বপুরুষেরা আমাদের জন্য করেছে, তার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন।
এ সময় ঢাবি প্রক্টর, কোষাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে মোমেন মিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে দুটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে বিচার বিভাগ, প্রশাসন, পার্লামেন্টারি কমিটিসহ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। একই দিনে তিনি ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করে বাংলাদেশ-নেপাল সম্পর্ক ও স্বাস্থ্যসেবার গুরুত্বও তুলে ধরেন।
৯ মিনিট আগে
বরিশালের সিভিল সার্জন হিসেবে যোগদানের মাত্র নয় দিনের মাথায় মো. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে। আজ রোববার সকালে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এর পর তাঁর অপসারণের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করে কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেন
৩২ মিনিট আগে