
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সহসভাপতি সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুত রাখার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার ঘটনার পর তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠিতে সুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।

‘মেঘনা নদী দেব পাড়ি কল ওয়ালা এক নাইয়ে’—কালের সাক্ষী হয়ে থাকা কালজয়ী এই পঙ্ক্তির রচয়িতা, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই কবি।
১৪ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে ঋণ দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে সঞ্চয় ও বিমার নামে টাকা নেওয়ার পর ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি কথিত এনজিও অফিস ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
৮ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে