Ajker Patrika

আজহারীর বই নকল, স্বপ্রণোদিত হয়ে ডিবিকে তদন্তের নির্দেশ আদালতের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৮: ৩৩
আজহারীর বই নকল, স্বপ্রণোদিত হয়ে ডিবিকে তদন্তের নির্দেশ আদালতের
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ‘এক নজরে কুরআন’ বইটি নকল ও পাইরেটেড করে বাজারে সরবরাহ, বিক্রি ও অনলাইনে বিক্রির বিষয়টি তদন্ত করতে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই নির্দেশ দিয়েছেন।

একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত তদন্তের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে তদন্ত করে আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, ১০ নভেম্বর আদালতে দায়ের করা এক মামলার শুনানি ও আদেশের পরিপ্রেক্ষিতে এবং টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে আলেম মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত ‘এক নজরে কুরআন’ বইটি নকল করে ও পাইরেটেড করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগ তোলা হয়। টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে বাইতুল মোকররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বেশ কিছু নকল ও পাইরেটেড বইয়ের কপি সংগ্রহ করা হয়। সেই প্রতিবেদন অনুযায়ী ও মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি করে বাজারে সরবরাহের দাবি করা হয়। যদিও সেই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেননি। ১০ নভেম্বর আদেশে মামলা খারিজ করা হয়।

আদেশে আরও বলা হয়, মাওলানা মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটির নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। কপিরাইট আইন ও দণ্ডবিধির পৃথক ধারার আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আশরাফুল মারা গেছেন

আইসিসি-পিসিবির সঙ্গে জরুরি মিটিংয়ে হঠাৎ লাহোরে বিসিবি সভাপতি

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধানের জবানবন্দি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: শেষ সময়ে এমপিওর তোড়জোড়

আজকের রাশিফল: আপনার উন্নতি দেখে অনেকের জ্বলবে, চ্যাট হিস্ট্রি সাবধানে রাখুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত