
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, আপনার (মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে) বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আজ থেকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
অফিস আদেশে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারেরর বিরুদ্ধে অভিযোগ কী, তা উল্লেখ করা হয়নি।
তবে কলেজের একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করেছে তিন সদস্য বিশিষ্ট কমিটি। ইতিমধ্যে এ তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শিগগির কলেজের পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে মুরাদ হোসেন সরকার বলেন, দুই বছর আগের অভিযোগ হঠাৎ করে কেন সামনে আনা হলো? এতেই বোঝা যায় এ ঘটনাটি ষড়যন্ত্রমূলক।

বরে পাতে আস্ত খাসি না রাখায় বিয়ে ভেঙে যাওয়ার পরদিনই নতুন পাত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সেই জাপানপ্রবাসী যুবক।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের আতুরের ডিপো এলাকায় ইত্যাদি জিন্স লিমিটেড কারখানা বিক্রির খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ জানায়, হস্তান্তরের উদ্যোগ বাতিল হয়েছে এবং কারখানা আগের মতোই চালানো হবে।
২২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
৩০ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলায় দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ।
৩১ মিনিট আগে