
চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় ‘ইত্যাদি জিন্স লিমিটেড’ কারখানা বিক্রির খবর শুনে শ্রমিকেরা আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর দেড়টা পর্যন্ত সড়ক না ছাড়ায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শ্রমিকরা বলেন, তাঁদের জানানো হয়েছিল যে কারখানাটি বিক্রি করে দেওয়া হবে। কারখানা বন্ধ বা বিক্রি করা হলে আইন অনুযায়ী পাওনা পরিশোধের দাবি জানান তাঁরা। শ্রমিকদের মধ্যে ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করছেন—এমন কর্মীও রয়েছেন।
নাম প্রকাশ না করে এক শ্রমিক বলেন, ‘আমাদের বলা হয়েছে কারখানা বিক্রি করে দেওয়া হবে। সেই অনুযায়ী আমরা তিন মাসের বেতন অগ্রিম দাবি করছি। এখানে ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করা শ্রমিক রয়েছেন। তাঁদের বেতনসহ আইন অনুযায়ী পাওনা দিতে হবে। কারখানা বিক্রি বা হস্তান্তর করা হলে তাঁদের দীর্ঘদিনের চাকরীর পাওনা আগে পরিশোধ করতে হবে।’
কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানাটি হস্তান্তরের একটি উদ্যোগ থাকলেও পরে তা বাতিল করা হয়েছে। এখন মালিকপক্ষই আগের মতো কারখানাটি পরিচালনা করবে।
ইত্যাদি জিন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (এইচআর) রাশেদ সিকদার বলেন, ‘কারখানা হস্তান্তরের কথা ছিল। তবে শ্রমিকেরা কাজ করবেন বলে জানালে পরে সেটি বাতিল করা হয়। মালিক আবার কারখানাটি চালাবেন বলে জানিয়েছেন।’ এ বিষয়ে গত ১৫ আগস্ট একটি নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শ্রমিকদের কোনো বেতন বকেয়া নেই বলেও উল্লেখ করেন রাশেদ সিকদার।
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সেখানে শিল্প পুলিশ ও নগর পুলিশের একাধিক দল উপস্থিত ছিল।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সহকারী সুপার বাঁধন বলেন, শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক আবদুল মন্নাছ হত্যার ঘটনায় প্রায় তিন বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তিনি নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর জামালপুরের বাঘমারি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে
খুলনার তেরখাদা থেকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসেন কামরুল ও আল-আমিন। কাজের টাকা শেষ হয়ে যাওয়ায় আল-আমিন কামরুলের কাছে টাকা চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন সবজি কাটার ছুরি দিয়ে কামরুলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়...
৩০ মিনিট আগে
দিনাজপুরে সাত দফা দাবিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। আজ বুধবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
৩৩ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩৫ মিনিট আগে