রাজধানীর উত্তরায় গুলি করার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক (২৫) বছর। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের স্টাফ কোয়ার্টারের সামনের একটি গাছে ওই যুবকের ঝোলানো মরদেহটি দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ওই যুবকের লাশের চারপাশে হাজারো আন্দোলনরত জনতা ভিড় করে রেখেছে। তবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের অভিযোগ, যুবকটি ছাত্রলীগ করে। সে হাউজবিল্ডিং এলাকায় পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করেছে। তাঁর ছোড়া গুলিতে এক শিশু আহত হয়েছে।
তাঁরা বলেন, ‘গুলি শেষ হয়ে যাওয়ার পর পালিয়ে যাওয়ার সময় ছাত্রসহ অন্যান্য লোকজন তাকে ধরে গণধোলাই দেয়। তারপর সে মারা গেলে পায়ে রশি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়।’

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন মাহবুব উল আহসান উল্লাস নামের এক সাংবাদিক। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসাসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে মো. হাসান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদ্রাসার পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ভাইসহ দুজন। ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে সাব্বির হত্যা মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দায়ের করা নাশকতার মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে