
রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে এক যাত্রী আহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া আজকের পত্রিকাকে বলেন, সকালে বিআরটিসির দোতলা একটি বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। চালকের ভুলে এই ঘটনা ঘটে। এতে বাসের ওপরের একটি অংশ বিধ্বস্ত হয়েছে।
তেজগাঁও থানা–পুলিশ জানায়, এ ঘটনায় বিআরটিসি বাসের চালককে জরিমানা করা হয়েছে। আহত কেউ অভিযোগ করেননি। কোনো মামলাও হয়নি। এদিকে বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে গেছে—এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বাসের দোতলার সামনের একটি অংশ পিলারের আঘাতে ভেঙে যেতে দেখা যায়।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
১ ঘণ্টা আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২ ঘণ্টা আগে